প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৫, ৯:৫৯ পি.এম
মুন্সীগঞ্জে দক্ষতা বৃদ্ধিমূলক‘‘লিঙ্গুয়া ফিউশন” প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে মাধ্যমিক পর্যায়ে ভাষাগত দক্ষতা বৃদ্ধিমূলক‘‘লিঙ্গুয়া ফিউশন” ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ২৯ শে মে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জেলা সদরের ২০ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ১২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরা মাহি, মিরকাদিম হাজী আমজাদ আলী কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মো. বাবর আলী সহ বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবকরা সেখানে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.