প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ১০:২০ পি.এম
মুন্সীগঞ্জে সাংবাদিক নাদিমকে প্রাণ নাশের হুমকি যুবদল কর্মির

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে দৈনিক আমাদের সময়ের সাংবাদিক নাদিম হোসাইনকে (৩০) মেরে লাশ ঘুমের হুমকি দিয়েছে মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলের ছেলে ও যুবদল কর্মী সুজন সরকার। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ হুমকি ধামকির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক নাদিম হোসাইন তিনি মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার বাসিন্দা। হুমকির ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়রি করেছেন সাংবাদিক নাদিম।
অভিযুক্ত সুজন সরকার পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার সাবেক কাউন্সিলর নাছিমা আক্তারের ছেলে। সুজন আ.লীগের সময় নিজেকে যুবলীগ কর্মীর পরিচয় দিলেও সরকার পতনের পর যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অন্যায় অপকর্ম করে চলেছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.