প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৩:৩৭ পি.এম
মুন্সীগঞ্জ -২আসনে হাতপাখা প্রার্থী কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো ।

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী ) আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসেন।
ইতিমধ্যে তিনি একজন দক্ষ সংগঠক এবং আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে তিনি এই অঞ্চলে সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।
আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন ইসলামী রাজনীতির একজন পরিচ্ছন্ন চেহারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে তিনি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দেশজুড়ে শ্রমিক সমাজের মাঝে ইসলামী চেতনার উন্মেষ ঘটছে।
ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও দ্বারভিত্তিক প্রচারণা শুরু করেছেন তিনি। মসজিদ, মাদরাসা, হাটবাজার ও জনসভায় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করছেন। বিশেষ করে ধর্মপ্রাণ ভোটার, যুব সমাজ,সাধারণ শ্রমিক খেটে খাওয়া মানুষ এবং শিক্ষিত জনগণ তার প্রতি আস্থা প্রকাশ করেছেন।
আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং আদর্শ ও দায়িত্ববোধ থেকে রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানান স্থানীয়রা। তার সততা, নম্রতা ও জনসম্পৃক্ততা মানুষকে আকৃষ্ট করছে ।
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো।
ইসলামী রাজনীতির এই তরুণ মুখ যদি সংসদে পৌঁছাতে পারেন, তাহলে এই অঞ্চলের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে বিশ্বাস করেন সচেতন নাগরিকরা
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.