প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৪, ১১:০৬ পি.এম
মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়ায় লালমোহনের সকল মসজিদে দোয়া

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ভোলা-৩ আসনের ৬বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ভোলার লালমোহন উপজেলার সকল মসজিদে দোয়া মোনাজাত করা হয়েছে।
শনিবার যোহর ও আসর নামাজের পর লালমোহন উপজেলা এবং পৌরসভা বিএনপির উদ্যোগে এ দোয়া মোনাজাত করা হয়। এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়াও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়ায় বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.