প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৪, ১০:৪২ পি.এম
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মো: জসিম উদ্দিন হাওলাদার

ঈদুল ফিতর উপলক্ষে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, লালমোহন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার।
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বাণীতে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, মোঃ জসিম উদ্দিন হাওলাদার বলেন, পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ উৎসব। তাই সব ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সবাইকে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।
আসন্ন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন হাওলাদার আরো বলেন, রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাকর্মীসহ পরিচিতজন অনেকেই আমাদের মাঝ থেকে চিরতরে হারিয়ে গেছে। তাই আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
সেইসাথে সমাজের অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাদের যথাসাধ্য সাহায্য করার অনুরোধ করছি। যাহাতে সমাজের অসহায় মানুষ আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে। ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। আমাদের সকলের মধ্যে দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণপ্রিয় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সকল মানুষের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং সমাজের মধ্যে শান্তি কামনা করি। সবাইকে আবারো ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন (ঈদ মোবারক)।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.