প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১০:২৮ পি.এম
লালমোহনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (DMIE) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর বুধবার সকালে উপজেলা হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ বলেন, “গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের কার্যক্রম, তথ্য সংগ্রহ, তদারকি ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হয়।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.