প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৫, ৮:০৯ পি.এম
লালমোহনে জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় বিকল্প কর্মসংস্থানের জন্য নিবন্ধিত জেলেদের বিনামূল্যে গরুর বকনা বাছুর দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব বকনা বাছুর বিতরণ করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৮ম ধাপে ১৬জন জেলেকে গরুর এই বকনা বাছুর দেয়া হয়।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
এ ছাড়াও বকনা বাছুর বিতরণকালে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রইস উদ্দিন, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো: সাইদুর রহমানসহ উপকারভোগী জেলে ও সংশ্লিষ্ট দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.