প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ৫:০৭ পি.এম
লালমোহনে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে বিবি আয়েশা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আয়েশা ওই এলাকার আব্দুল মতিনের মেয়ে।
জানা গেছে, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু আয়েশা। এ সময় অসাবধানতাবশত পরিবারের সদস্যদের অগোচরে উঠান সংলগ্ন পুকুরে পড়ে যায় সে। কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায় আয়েশাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। এরপর তাকে পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু বিবি আয়েশার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ধরনের কোনো সংবাদ পাইনি। তবে আমরা ঘটনাটি জানার চেষ্টা করবো।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.