ভোলার লালমোহনে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) বন্ধুচুলা প্রকল্প এর প্রতি উদ্বুদ্ধকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিবার বিকালে লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত লালমোহন ইউনিট অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ম্যানেজার শম্ভু নাথ কর।
এসময় তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের প্রতিটি বাড়িতে ধোঁয়ামুক্ত ও জ্বালানি সাশ্রয়ী বন্ধুচুলা স্থাপন এবং তার ব্যবহার নিশ্চিত করা।
ধোঁয়াজনিত অকাল মৃত্যু রোধ করা।জ্বালানি অপচয় রোধ করা।বাংলাদেশের বনকে গাছপালায় ভরে রাখা।পরিবেশের ভারসাম্য রক্ষা করা।বৃক্ষ নিধন বন্ধ করা।গ্রীন হাউজ গ্যাস কমানো।জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখা।
এসময় উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার মো. শামসুদ্দিন, উপজেলা সহকারী জেলা ম্যানেজার মো. মোস্তফা কামাল, সেবা ডা: রফিকুল ইসলাম ফরাজী, আবদুল মাস্টার, পাঠনার মো. জুয়েল, আতিয়াসহ আরও অনেক।