প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৭:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১১:৪৬ পি.এম
লালমোহনে বিএনপির সাবেক সভাপতির ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলা জেলার লালমোহন উপজেলার বিএনপির সাবেক সফল সভাপতি ও লালমোহন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আলহাজ্ব আনিসুল হক মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দিনব্যাপী লালমোহন উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসব আয়োজন ছিল মরহুমের পরিবারের উদ্যোগে।
আলহাজ্ব আনিসুল হক মিয়া ছিলেন একজন সফল রাজনীতিবিদ, প্রভাবশালী ব্যবসায়ী এবং সমাজসেবক। তিনি লালমোহন উপজেলার বহু মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন এবং অনেক মসজিদের পাকা ভবন নিজ খরচে নির্মাণ করে দিয়েছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল মোমিন মুসলমানের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন সবাই তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়াসকিনহুল জান্নাহ। আমিন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.