প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৮:৪৩ পি.এম
লালমোহনে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেন। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনী, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন,লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা, মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ওই মাঠে বিজয় মেলার ৯টি স্টল অংশ নেয়।
লালমোহন উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ।
অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.