প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৯:৪৮ পি.এম
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার রাতে উপজেলা প্রশাসন লালমোহন, ভোলা এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, শোহেল আজীজ শাহীন, মো. শফিউল্লাহ হাওলাদার, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দসহ রাজনৈতিক দলের নেতৃত্ব।
বিদায়ী নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি, যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সকলে আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.