মাহমুদ হাসান লিটন
ভোলার লালমোহন পৌরসভায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত দশ কেজি করে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার ১৬ মার্চ সকলে চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট চার হাজার ছয়শত পচিশ জনকে দশ কেজি করে ভিজিএফ এর এই চাল দেওয়া হবে।
পৌর ভবনের নীচ তলায় চাল বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন লালমোহন উপজেলা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান কর আদায়কারী তরিকুল ইসলাম খোকন, সহকারী কর আদায়কারী মোঃ আকবর হোসেন, পৌর প্রধান সহকারী মো. সাখাওয়াত হোসেন, পৌরসভার উচ্চমান সহকারী মোঃ নাজিমউদ্দিনসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।