প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৬:১২ পি.এম
লালমোহন পৌরসভার সাবেক মেয়র তুহিন গ্রেফতার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এমদাদুল ইসলাম তুহিন পঞ্চায়েতকে গ্রেফতার করেছে লালমোহন থানার পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পর লালমোহন থানার মসজিদে নামাজ আদায় শেষে বের হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
লালমোহন থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে ভোলা আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এমদাদুল ইসলাম তুহিন পঞ্চায়েতকে গ্রেফতার করা হয় এবং বিকেলে তাকে ভোলা আদালতে প্রেরণ করা হয়।
তার বিরুদ্ধে একিধিক মামলা রয়েছে সেসব মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত তদন্তের স্বার্থে পরবর্তীতে মামলার প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.