মাহমুদ হাসান লিটন, লালমোহন
লালমোহন পৌরসভার ৯ নং ওয়ার্ড মিঝি বাড়ীতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারী শনিবার বিকেলে লালমোহন পৌরসভার ৯ নং ওয়ার্ড মিঝি বাড়ীতে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উক্ত উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আয়োজিত অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ করিম লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, পৌরসভা যুবদলের সভাপতি জাকির ইমরান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাতেম হাওলাদার, সাধারন সস্পাদক মোঃ আমজাদ খান জুলহাস, জাকির হোসেন মিঝি, ইকবাল মিঝিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।