প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৫:০৫ পি.এম
লালমোহন মোহাম্মদিয়া ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোহাম্মদিয়া ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ৩০ আগষ্ট শনিবার সকালে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান ডাক্তার ফাতেমাতুজ জোহরা এবং তার স্বামী ডাক্তার রেজাউল করিম রানা।
ডাক্তার ফাতেমাতুজ জোহরা গাইনি ,প্রসূতি ,মেডিসিন ও বন্ধ্যাত্ব বিষয়ক রোগী দেখেন এবং ডাক্তার রেজাউল করিম রানা শিশু, চর্ম রোগীদের মেডিকেল সার্ভিস প্রদান করেন ।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের সামগ্রিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত কালমা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকার প্রশাসনিক ইনচার্জ কাজী মোঃ শাহে আলম।
তিনি এলাকার মানুষদের প্রতি কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে ডাক্তাররা ঢাকা থেকে এসে ফ্রি মেডিকেল সার্ভিস দেয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। সামনের দিকে এ জাতীয় যে কোন প্রোগ্রামে তাদের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তিনি তাদেরকে অনুরোধ করেন।
এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্পে সকালে স্থানীয় ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সকাল নয়টা থেকে মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয় । প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালমা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোঃ শাহে আলম । মহিলা সমাবেশে প্রায় অর্ধশতাধিক মহিলা উপস্থিত ছিলেন তারা প্রতি মাসেই এ জাতীয় প্রোগ্রামের আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.