প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৩, ৩:৪৫ পি.এম
শরিফ কে দেখতে বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ এর নেতৃবৃন্দ তজুমুদ্দিনে

এম এ অন্তর হাওলাদার
দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ ( বিবিএসপি) সদস্য মোঃ এইচ এ শরিফ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত। ১৯ শে মার্চ রবিবার সকালে শরিফ তজুমদ্দিন উপজেলা থেকে বোরহানউদ্দিনে আসার পথে শশীগঞ্জ বাজারের উত্তর পাশে বোরাক ও তার বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন।
সাংবাদিক শরিফ জানায়, দূর্ঘটনায় তার দুই হাটু ডান হাতের আঙ্গুল গুলো সম্পূর্ণ থেতলে যায়। তাকে পথচারীরা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন।
গত কাল ২৩ শে মার্চ আছর বাদ দেখতে তার বাড়িতে যান বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ এর সিনিয়র সহ- সভাপতি এম এ অন্তর হাওলাদার এর নেতৃত্বে সহ সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন আজিম, সদস্য মোঃ মোরশেদ আলম ভূইয়া, সৈয়দ মোঃ সোহেল, মোঃ হাসনাইন, মোঃ মিজানুর রহমান,গিয়াস হিমেল,মোঃ তায়েফ তালুকদার, মোঃ ইকবাল হোসেন নয়ন, মোঃ হাসান ফরাজী, আবেদীত সদস্য মোঃ রাকিব। সবাই তার আশু আরোগ্য কামনা করেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.