প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১০:০৪ পি.এম
শরীয়তপুরের জাজিরায় নৃশংস হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জাজিরায় নৃশংস হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ এপ্রিল) বিকেলে জাজিরা উপজেলার বি,কে নগর ইউনিয়নের আনন্দ বাজারে নিহত কামরুলের পরিবারবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে নৃশংস এ হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচারের দাবিতে শত শত জনসাধারন মানববন্ধনে উপস্থিত হয়।
পাওনা টাকা চাওয়ায় নির্মমভাবে খুন হওয়া কামরুল চোকদার (২২) । এ হত্যার প্রতিবাদে জাজিরা উপজেলার বিকেনগরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা নতুন বাজার থেকে একটি মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দবাজারে এসে থামে।
মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, যে নিহতদের পরিবার ও স্থানীয় জনগণের ভাষ্যমতে খুনের সাথে জড়িত রয়েছে মৃত কামরুল চোকদারের বন্ধু সিয়াম সরর্দার (২৩), পিতাঃ আব্দুল সরদার, গ্রামঃ টুমচর সর্দারকান্দি, থানা- জাজিরা, জেলা-শরীয়তপুর উক্ত ব্যক্তি নৃশংসভাবে হত্যা করেন বলে ধারণা করেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.