প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৩, ৭:৫৪ পি.এম
শোকের মাস উপলক্ষে বোরহানউদ্দিনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
১৫ ই আগস্ট জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে দিনব্যাপী ফ্রী ডেন্টাল চিকিৎসা দেওয়া হয়েছে।
১৬ ই আগস্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাচিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দিনব্যাপী ফ্রী ডেন্টাল চিকিৎসা সেবা দেওয়া হয়। কাচিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান শাওনের আয়োজনে অসহায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে উন্মুক্ত ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করেন কুঞ্জেরহাট মজুমদার ডেন্টাল কেয়ারের ডেন্টাল চিকিৎসক টিটু মজুমদার।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি বক্তব্য প্রদান করেন। বক্তব্যে প্রথমেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলেন তিনি। এসময় শোকের মাসে ফ্রি ডেন্টাল চিকিৎসা সেবার আয়োজন করায় কাচিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাশফিকুর রহমান শাওনকে ধন্যবাদ জনান এমপি মুকুল।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.