এইচ.এম.এরশাদ
শিল্পাঞ্চল আশুলিয়ায় সাবেক ইউপি সদস্য রুহুল আমিন মন্ডলের ভাই রুবেল হত্যা মামলার আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে এসেই মামলার বাদী নিহত রুবেল এর স্ত্রী রিমি আক্তার কে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ বিষয়ে আজ আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মামলার বাদী ও নিহত রুবেলের স্ত্রী রিমি আক্তার। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মামলার বাদী নিহত রুবেল মন্ডল এর স্ত্রী রিমি আক্তার তার শিশু পুত্র কন্যা সহ পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং ৩০৩৬।
জিডিতে উল্লেখ করেন মামলার আসামী বলমত মাদবর এর পুত্র হামেদ মাদবর , আশেক আলী মন্ডল এর পুত্র কুদ্দুস মন্ডল , আশেক আলী মন্ডল এর পুত্র মুনসুর মন্ডল-সহ মামলার অন্যান্য আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে এসেই রুবেল হত্যা মামলার বাদী রিমি আক্তারকে প্রকাশ্যে মামলা তুলে নিতে হুমকি প্রদান করেন। মামলা তুলে না নিলে তার শিশু পুত্র ইউসুফ (১৫) ও শিশু কন্যা আমেনা খাতুন (০৩) সহ বাদীকে তার স্বামী রুবেল এর মত হত্যা করবে বলে হুমকি প্রদান করা হয় ।
রুবেল হত্যা মামলার বাদী স্ত্রী রিমি আক্তার বলেন, আমি ছেলে মেয়ে নিয়ে আছি মহা বিপদে। আসামীরা আদালত থেকে জামিন নিয়ে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। অপরদিকে গ্রামের লোকজন যারাই আমার কাছে আসছে তাদেরকেও বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে আসামিরা । আমি আমার স্বামী হত্যার বিচার কি পাবনা? আমি আইনশৃঙ্খলা বাহিনী সহ দেশবাসীর কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।
প্রকাশ্যে আমার স্বামীকে হত্যা করে আসামীরা মাত্র ২০ দিনের মধ্যে জামিন পেয়ে যায় । এটা আমার কাছে অনেক বেদনার।তবুও আমি হাল ছাড়বো না। এ সময় বাদী রিমি আক্তার কান্নায় ভেঙে পড়েন, এবং স্বামী হত্যার বিচার দাবি করেন।