তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
ব্যানার হাতে মিছিল, পেছনে আরও কয়েকজন; সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা।
পটুয়াখালীর বাউফলে ১৫ আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১২আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার সামনে রেখে কয়েকজনকে মিছিল করতে। ব্যানারের পেছনে আরও কয়েকজন ব্যক্তিকে মিছিলে অংশ নিতে দেখা যায়। ভিডিওটি বাউফল উপজেলা সদরের আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে পরিচিত জনতা ভবন এলাকা থেকে উপজেলা গেট পর্যন্ত মিছিলের বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্রের দাবি, মিছিলটির সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে এবং আওয়ামী ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত সৌমিকের নেতৃত্বে এটি অনুষ্ঠিত হয়েছে। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় ও মিছিলটির সাংগঠনিক পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে ১৫ আগস্টকে সামনে রেখে এমন মিছিলের ভিডিও প্রকাশ্যে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।