দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে কোস্ট গার্ডে ও মৎস্য বিভাগের অভিযানে জব্দ করা ৬৫০ কেজি জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও দুস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। অথচ এ মানবিক উদ্যোগকে ঘিরে ‘ভোলায় জব্দ করা ৬৫০ কেজি ইলিশ কাদের পেটে?’ এমন প্রশ্নবোধক শিরোনামে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোন, আউটপোস্ট লালমোহন অভিযান পরিচালনা করে জব্দ করা জাটকা যথাযথ প্রক্রিয়ায় এতিমখানা ও দুস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত মাছ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়নি। বরং তা এতিমখানা ও দুস্থ-অসহায় মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়। ১৫ টি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণকৃত জাটকা ইলিশের তথ্য চিত্র মৎস্য অফিসের কাছে রয়েছে।
এ ধরনের শিরোনাম প্রকাশের আগে প্রকৃত তথ্য যাচাই করা সংশ্লিষ্ট ব্যাক্তির নৈতিক দায়িত্ব। কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া প্রশ্নবোধক শিরোনামের মাধ্যমে জনমনে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে অনুমাননির্ভর বক্তব্য পরিহার করে বস্তুনিষ্ঠ ও যথাযথ তথ্য প্রকাশ করার আহবান রইলো।