দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমোহন বাজার পাহাড়ারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম পাটওয়ারী, যুগ্ন সাধারন সম্পাদক আজাদুর রহমান হাওলাদার, বাহালুল কবির শাকিল পাটওয়ারী, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী রতন মুন্সী,পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন পাটওয়ারীসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।