1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আওয়ামীলীগ এদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করে - মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আওয়ামীলীগ এদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করে - মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আওয়ামীলীগ এদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করে – মেজর হাফিজ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী মেজর অব:হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেড় বছর হয়েছে অন্তবর্তী সরকার গঠন করা হয়েছে,তারা কোনো উন্নয়ন দেখাতে পারেনি। অন্তবর্তী সরকার একটি দূর্বল সরকার’ তিনি আওয়ামীলীগের সমালোচনা করে বলেন আওয়ামীলীগ এদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করে আসছে,আমার বিরুদ্ধে ভোট করার জন্য তারা এক দুর্বৃত্তকে পাঠিয়েছে।

রবিবার ৮ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ভোলা’র তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে তাঁর নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।

বিএনপির বর্ষিয়ান এ নেতা আরো বলেন, দেশে ইসলামী দল পরিচয়দানকারী একটি দল আছে,তারা মহিলাদেরকে বলে বেড়ায় দাড়িপাল্লা ও ফুলকপিতে ভোট দিলে বেহেশতে নিয়ে যাবে।মানুষকে তারা বোকা মনে করে। তাদের কাছে আমাদের মুসলমানী শিখতে হবেনা,ধর্ম নিয়ে ব্যবসা করা জামায়াত ইসলামীর পুরনো অভ্যাস।

এ সময় মেজর হাফিজ নির্বাচনী ইশতেহারের ৩১ দফা উল্লেখ করে বলেন,বিএনপি ক্ষমতায় গেলে তজুমদ্দিনে ভূমিহীন হাজার হাজার মানুষদেরকে ভূমি বন্দোবস্ত দেয়া হবে বলে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,ভোলা জেলা বিএনপি সহ-সভাপতি ড.আমিরুল ইসলাম বাছেদ পাটোয়ারী,চাঁদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এ কে এম মহিউদ্দিন জুলফিকার,যুবদল নেতা হাসান মো:সাফা পিন্টু, উপজেলা মহিলা দল সভানেত্রী ফরিদা ইয়াছমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন