1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায় মনপুরায় দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি পালিত বোরহানউদ্দিনে কুপিয়ে জখম ছলেমান বয়াতিকে ঢাকায় রেফার্ড লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর জখম-৩

তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী রিতু। এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার সকল কলেজ ও মাদরাসার মধ্যে মানবিক বিভাগ থেকে একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী সে।

রিতুর এ সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, ভবিষ্যতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে দেশ ও মানুষের সেবা করার স্বপ্ন দেখে সে। নিজের স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চেয়েছে মেধাবী এই শিক্ষার্থী।

কলেজের অধ্যক্ষ মো. মুঈনুদ্দীন বলেন, “রিতু একাডেমিক পড়াশোনার পাশাপাশি কলেজের সহশিক্ষা কার্যক্রমেও বেশ ভালো করত। তার ইচ্ছাশক্তি, একাগ্রতা ও পড়াশোনার প্রতি আন্তরিকতা দেখে আমরা আগেই ধারণা করেছিলাম, সে পরীক্ষায় ভালো ফলাফল করবে। তার এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।”

নিজের অনুভূতি প্রকাশ করে রিতু বলে, “আমার এই অর্জনের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান অপরিসীম। তারা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে দেশ ও মানুষের সেবা করতে চাই। আমার স্বপ্ন পূরণের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

রিতুর বাবা মো. ফরিদ বলেন, “আমার মেয়ে অনেক পরিশ্রম করেছে। তার শিক্ষকরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন। সবার প্রচেষ্টায় আজ সে এই সাফল্য অর্জন করেছে। মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।”

রিতুর এই সাফল্য শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজের জন্য যেমন গর্বের, তেমনি এলাকার শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। তার স্বপ্ন পূরণ হোক, উচ্চশিক্ষা ও কর্মজীবনে সে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখুক—এমন প্রত্যাশা শিক্ষক, পরিবার ও এলাকাবাসীর।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন