1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে কুপিয়ে জখম ছলেমান বয়াতিকে ঢাকায় রেফার্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে কুপিয়ে জখম ছলেমান বয়াতিকে ঢাকায় রেফার্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোরহানউদ্দিনে কুপিয়ে জখম ছলেমান বয়াতিকে ঢাকায় রেফার্ড লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর জখম-৩ বোরহানউদ্দিন হাসপাতালের ছাদে পানির ট্যাংকে ময়লা শ্যাওলা” স্বাস্থ্য ঝুকিতে রোগীরা। লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞায় কষ্টে দিন কাটছে জেলে পরিবারে তজুমদ্দিনে মা ইলিশ শিকারের দায়ে ২১ জেলে আটক কালমা ইউনিয়নে মেম্বার প্রার্থী মোসলেউদ্দিন মিন্টু রাঢ়ী চাইলেন দোয়া ও সমর্থন কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বোরহানউদ্দিনে কুপিয়ে জখম ছলেমান বয়াতিকে ঢাকায় রেফার্ড

এইচ. এম. এরশাদ,বোরহানউদ্দিন
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত
Spread the love

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় গুরুতর আহত ছলেমান বয়াতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। ভোলা সদর হাসপাতাল থেকে তাকে আজ রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্বপরিকল্পিত হামলায় পিতা-পুত্র ও পুত্রবধূসহ তিনজন গুরুতর আহত হন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ছলেমান বয়াতি ও তার পুত্রবধূ রূপবানকে প্রথমে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছলেমান বয়াতির আঘাতের তীব্রতা ও রক্তক্ষরণ বৃদ্ধি পাওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া অপর আহত রূপবান ভোলা সদর হাসপাতালে এবং আব্বাস আলী বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার সাকিল, মনজু, মামুন, মমিন, ছালাউদ্দিন ও আব্বাসসহ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এ ঘটনায় এলাকায় এখনো চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় গুরুতর জখম ছলেমন বয়াতির ছেলে আওলাদ হোসেন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় এজাহার দায়ের করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাব আলী জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন