1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ফজরের নামাজের শেষে মসজিদ থেকে ডেকে নিয়ে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিঠিয়ে রক্তাক্ত জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ফজরের নামাজের শেষে মসজিদ থেকে ডেকে নিয়ে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিঠিয়ে রক্তাক্ত জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা লালমোহনে ২৩টি মন্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাউফল উপজেলা বিএনপির সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় মনপুরায় হামে আক্রান্ত কণ্যাশিশুর মৃত্যু

মনপুরায় ফজরের নামাজের শেষে মসজিদ থেকে ডেকে নিয়ে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিঠিয়ে রক্তাক্ত জখম

মোঃছালাহউদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯৬ বার পঠিত
Spread the love
ভোলার মনপুরায় ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ডেকে নিয়ে সহকারি শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিঠিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটে। জামায়াতের ওয়ার্ড সভাপতির নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন হামলায় আহত সহকারি শিক্ষক ফজলে রাব্বি ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফয়সাল হাওলাদার।
রোববার ফজরের নামাজ শেষ ভোর ৬ টায় উপজেলার মনপুরা ফাজিল মাদ্রাসা জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত ফজলে রাব্বি মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের চারুকলা সহকারি শিক্ষক, অপরজন মনপুরা কাউয়ারটেক কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মোঃ ফয়সাল হাওলাদার। দুইজন আপন সহোদর ও মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা অহিদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষক ফজলে রাব্বি জানান, ফজরের নামাজের পর মসজিদে দোয়া পড়ছিলাম। এই সময় আমার বড় ভাই ফয়সাল হাওলাদারকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান আলাউদ্দিনের ছেলে ফয়সাল। পরে জামায়াত ইসলামীর নেতা মিজানের নেতৃত্বে ৪-৫ জন হামলা করে পিঠিয়ে রক্তাক্ত জখম করে। ভাইয়ের চিৎকার শুনে মসজিদ থেকে বের হয়ে বাঁচাতে গেলে হামলাকারীরা আমাকে পিঠেয়ে রক্তাক্ত জখম করে। তিনি হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
এই ব্যাপারে গুরুত্বর আহত কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মোঃ ফয়সাল অভিযোগ করে জানান, ফজরের নামাজের পর মসজিদ থেকে ডেকে নিয়ে ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজানের নেতৃত্বে ফয়সাল, সুমন, রিয়াদসহ আরও কয়েকজন হামলা করে আমাদের দুই ভাইয়ের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। তিনিও হামলার বিচার দাবী করেন।
এই ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আমিমুল ইহসান জসিম জানান, ঘটনাটি নিন্দনীয়। তিনি হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন