1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা লালমোহনে ২৩টি মন্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাউফল উপজেলা বিএনপির সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় মনপুরায় হামে আক্রান্ত কণ্যাশিশুর মৃত্যু

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১১৭ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 

ভোলার মনপুরায় ইউপি মেম্বার মোঃ শরিফকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।  শনিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়া ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পরে সকাল সাড়ে ১১ টায় গুরুত্বর আহত ইউপি মেম্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

গুরুত্বর আহত মোঃ শরিফ উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার (ইউপি সদস্য)। তিনি ওই ইউনিয়নের কাজীরচর এলাকার বাসিন্দা।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮ টায় কলাতলী ইউনিয়নের কাজীরচরে নিজের মহিষ দেখভালের জন্য যায়। এই সময় ওৎ পেতে থাকা দুবৃত্তরা পিছন থেকে লাঠিসোঁটা দিয়ে হামলা করে হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এই ব্যাপার আহত ইউপি মেম্বার মোঃ শরিফ জানান, কাজীরচর ঘাট সংলগ্ন নিজের মহিষ দেখভালের জন্য গেলে পিছন থেকে হামলা করে হাত-পা ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। হামলাকারীদের মধ্যে তিনজনকে তিনি চিনেছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আইনি পদক্ষেপ নিবেন জানিয়েছেন তিনি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন