1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে তজুমদ্দিনে ১৫ মণ্ডপে হবে দেবীর আগমন। ঢাক-শঙ্খে মুখরিত উপজেলা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা লালমোহনে ২৩টি মন্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাউফল উপজেলা বিএনপির সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় মনপুরায় হামে আক্রান্ত কণ্যাশিশুর মৃত্যু

কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এস এম আলমগীর হোসেন , কলাপাড়া 
  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন , কলাপাড়া 
নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।
আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, আপন নিউজের পাঠক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর ও সাংস্কৃতিক সংগঠক রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আপন নিউজের নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন