1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞায় কষ্টে দিন কাটছে জেলে পরিবারে তজুমদ্দিনে মা ইলিশ শিকারের দায়ে ২১ জেলে আটক কালমা ইউনিয়নে মেম্বার প্রার্থী মোসলেউদ্দিন মিন্টু রাঢ়ী চাইলেন দোয়া ও সমর্থন কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা শারদীয় দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের কারাদন্ড শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিগুলো দেশে এতো লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি- স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে জেন্ডারভিত্তিক সামাজিক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে তরুণ-তরুণীদের অংশগ্রহণে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) লালমোহন কাশফুল চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে প্রশিক্ষণে ৩৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘Inclusive Interactive Capacity Building Discussion on Gender Stereotypes, Digital Safety, Media Literacy and Advocacy’।

প্রশিক্ষণে জেন্ডারভিত্তিক বৈষম্য ও প্রচলিত সামাজিক ধারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, গণমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার এবং সামাজিক পরিবর্তনে তরুণ-তরুণীদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণ-তরুণীদের মধ্যে জেন্ডার সমতা, অনলাইন নিরাপত্তা ও গণমাধ্যম সাক্ষরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্ম নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জোনায়েদ আহমেদ, সভাপতি আবু বকর এবং মহিলা বিষয়ক সম্পাদক রিক্তা বেগম।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন