1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
অবশেষে চাল পেলো লালমোহন ফরাজগঞ্জের জেলেরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news অবশেষে চাল পেলো লালমোহন ফরাজগঞ্জের জেলেরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

অবশেষে চাল পেলো লালমোহন ফরাজগঞ্জের জেলেরা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৮১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের সাথে পরিষদের মেম্বারদের দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পুনর্বাসনের চাল পেয়েছে ওই ইউনিয়নের জেলেরা।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপস্থিত থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।
এদিন এ ইউনিয়নের ১৪৯৭ জন জেলের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতি জেলের মাঝে ৮০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব মোকাম্মেল হকসহ আরও অনেকে।
উল্লেখ্য, ইলিশের অভয়াশ্রম রক্ষায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার এ সময়ে জেলে পুনর্বাসনের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণের কথা থাকলেও চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বের কারণে চাল পায়নি ফরাজগঞ্জের জেলরা।
অবশেষে ৬০ দিনের নিষেধাজ্ঞার ৪৯ দিন পর ওই জেলেদের হাতে চাল তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন