1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
অসহায়দের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ‘মানবতার দেয়াল’ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news অসহায়দের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ‘মানবতার দেয়াল’ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

অসহায়দের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ‘মানবতার দেয়াল’

জাহিদ দুলাল, লালমোহন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

সমাজে এমন অনেকে আছেন, যারা লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে এসে সহায়তা নিতে চান না। আবার তাদের সাধ্যও নেই প্রয়োজনীয় জিনিসপত্র কেনার। তাই সমাজের এসব অসহায় মানুষের কথা চিন্তা করে অনন্য এক উদ্যোগ গ্রহণ করেছেন ভোলার লালমোহন পৌরসভার ৯৭ নং মমতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম।

তিনি বিদ্যালয়টিতে স্থাপন করেছেন মানবতার দেয়াল। যেখান থেকে ওই এলাকার অসহায় পরিবার বা বিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীরা নিতে পারবেন তাদের প্রয়োজনীয় বস্ত্র। বৃহস্পতিবার বিকালে নিজের বাসা থেকে পুরনো কিছু বস্ত্র নিয়ে এই মানবতার দেয়ালের উদ্বোধন করেন আমিনুল ইসলাম। তিনি ৯৭ নং মমতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পাশাপাশি লালমোহন পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আমিনুল ইসলাম বলেন, সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের চাহিদা থাকলেও অস্বচ্ছলতার জন্য প্রয়োজন মিটাতে পারছেন না। তাদের কথা ভেবেই বিদ্যালয়টিতে এই মানবতার দেয়াল স্থাপন করেছি। এখানে কেউ তাদের পুরনো বস্ত্র রেখে যাবে, আবার কেউ এখান থেকে তা সংগ্রহ করবে। এছাড়া বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরাদের মধ্যেও তৈরি হবে মানবিক মানসিকতা। সবশেষ বলবো; মানবতা ছড়িয়ে যাক সর্বত্র,  মানুষের পৃথিবীতে জয় হোক মানবতার

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন