1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
অসহায় শিক্ষার্থীর ভরসা হয়ে পাশে দাড়ালেন ছাত্রদল নেতা নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news অসহায় শিক্ষার্থীর ভরসা হয়ে পাশে দাড়ালেন ছাত্রদল নেতা নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

অসহায় শিক্ষার্থীর ভরসা হয়ে পাশে দাড়ালেন ছাত্রদল নেতা নয়ন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
সিরাজুল ইসলাম ধলীগৌরনগর বীরবিক্রম ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষে অধ্যয়নরত একজন নিয়মিত ছাত্র।
আর্থিক অস্বচ্ছলতা আর পারিবারিক ঋণের বোঝায় লেখাপড়া বন্ধের উপক্রম হয়। সিদ্ধান্ত নিয়েছেন আর লেখাপড়া করবেন না। তা-ই হন্য হয়ে চাকুরি খুজছিলেন। তাঁর এমন সিদ্ধান্তের খবর শুনেন কলেজটির ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন নয়ন। তিনি সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে তাঁর পাশে এসে দাড়ান। কলেজটির অধ্যক্ষ বরাবর আবেদন করে সিরাজের লেখাপড়ায় সহায়তার আবেদন জানান এবং কলেজে তাঁর বেতন ও পরীক্ষার ফরমফিলাপের টাকা মওকুফের ব্যবস্থা করেন। নয়নের এমন দায়িত্বশীল ভূমিকার কারণে কলেজে সকল ছাত্র- ছাত্রীদের ভূয়সী প্রশংসা অর্জন করেন। এসময় শিক্ষার্থীরা বলেন, নয়নের এই মানবিক পদক্ষেপ সিরাজের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে। সমাজে যদি আরও অনেক মানুষ এভাবে এগিয়ে আসে, তবে কোনো শিক্ষার্থী আর দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত হবে না।
ছাত্র নেতা নয়ন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমার নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম অসহায় ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেছেন। সে আলোকে সিরাজকে আমার ছোট ভাই মনে করে আমি ভাই হয়ে তার পাশে দাঁড়িয়েছি। তিনি ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সিরাজ বলেন দুঃসময়ে আমার পাশে দাঁড়ানোর জন্য নয়ন ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। যাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাদের পাশে যদি এভাবে ছাত্র সংগঠনের ভাইয়েরা দাঁড়ায়, তাহলে পড়াশোনা চালিয়ে যেতে তাদের বিঘ্ন ঘটবে না বলে মনে করি। আর এতে আমাদের ক্যাম্পাসে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন