
মাহমুদ লিটন, লালমোহন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামীলীগ সরকার জনগণের ও গরীব দুঃখী মানুষের সরকার। এ সরকারের আমলে সাধারণ মানুষ খুব ভালোভাবে জীবন যাপন করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অসহায়-দুঃস্থ মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে। সোমবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। তিনি দেশের প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নয়ন করেছেন। তিনি সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষকে জায়গাসহ ঘর নির্মান করে দিচ্ছেন।
লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রফেসর বাছেত মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।