1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আগামী নির্বাচনে যুবলীগের নেতৃত্বেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে : এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আগামী নির্বাচনে যুবলীগের নেতৃত্বেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে : এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আগামী নির্বাচনে যুবলীগের নেতৃত্বেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে : এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫০ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছে বলেই আমরা বার বার এমপি নির্বাচিত হয়েছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।  শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে যুবলীগের নেতৃত্বেই নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার সকালে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন ।
উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি শাওন আরো বলেন, শেখ হাসিনা সরকারে আছে বলেই আমি আপনাদের বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। এক হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে আপনাদের নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে বরাদ্ধ পেয়েছি।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সহসভাপতি মাষ্টার তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শহীদুল্যাহ কিরন, ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল, আবু তাহের মিয়া, মো: রাসেল মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন