1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আর্থিক প্রতিষ্ঠা‌নেও অফিস সময়ে আসছে পরিবর্তন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আর্থিক প্রতিষ্ঠা‌নেও অফিস সময়ে আসছে পরিবর্তন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

আর্থিক প্রতিষ্ঠা‌নেও অফিস সময়ে আসছে পরিবর্তন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪৫২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের নতুন সময়সূ‌চি ঘোষণা ক‌রে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৫ নভেম্বর থেকে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জা‌রি ক‌রে‌ছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে আর্থিক প্রতিষ্ঠানে নতুন সূচি অনুযায়ী লেনদেন হবে। রোববার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর ব্যাংকে লেনদেনের সময়সূচি পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কর্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে এটি কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন