1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আ.লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আ.লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

আ.লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রুবেল আশরাফুল , চরফ্যাশন
  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪৭ বার পঠিত
Spread the love

রুবেল আশরাফুল , চরফ্যাশন 

বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
রবিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার নবনির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে গুম খুনের ও বিচারহীনতার সংস্কৃতি চালু করে। বঙ্গবন্ধুর হত্যার পর আমাদের বিচার চাওয়ার, বিচার পাওয়ার অধিকার ছিল না। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে আজ জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মুক্ত করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ন্যায়বিচারে বিশ্বাস করে বলেই মানুষ যাতে স্বল্প সময়ে বিনা ভোগান্তিতে ন্যায় বিচার পায় সে ব্যবস্থা করে দিয়েছে।
সুধী সমাবেশের পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী ভোলা-৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগদান এবং প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় বোরহানউদ্দিন থেকে চরফ্যাশন হাইভোল্টেজ গ্রিড লাইন ও চরফ্যাশনে গ্রিড সাবস্টেশন কাজের উদ্বোধন করেন। এছাড়াও জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার, অত্যাধুনিক খাসমহল জামে মসজিদ ও বাস স্ট্যান্ডসহ বর্তমান সরকারের আমলে চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন তিনি।
জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগের যুগ্ন সচিব মোহাম্মদ হোসেন, জেলা প্রশাসক আরিফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন