
রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুলকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ মে ) চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপির যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুলকেে এ মনোনয়ন প্রদান করা হয় ।
ইমতিয়াজ আহমেদ বাবুল জাহানপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের টানা তিন বার সভাপতি ও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি আলী আকব্বর ফরাজী বলেন, দলকে শক্তিশালী করতে ও আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সু-গঠিত করার জন্যে ইমতিয়াজ আহমেদ বাবুলকে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।