1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৪১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি বলেছেন, ’আগামী উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিস্কার ঘোষনা নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ, একটি শান্তিপূর্ন নির্বাচন। তাই শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের স্পষ্ট করে বলছি প্রধানমন্ত্রীর এ নির্দেশকে শতভাগ বাস্তবায়নে আপনাদের যেকোন ধরনের সহযোগীতা দিতে আমার সরকার প্রস্তুত রয়েছে। ’আমার ভোট আমি দেবো, যাকে খুশী তাকে দেবো’ প্রধানমন্ত্রীর এ ঘোষনা আমি আমার জীবনের বিনিময়ে হলেও অক্ষরে অক্ষরে পালন করবো।’
শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন। এসময় তিঁনি আরও বলেন, ‘উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু ম্যাসেজ আমি আপনাদের দিলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমার নির্বাচনী এলাকা কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় ও উৎসবমুখর।’
তিনি আরও বলেন, ‘যারা প্রার্থী হবে তাদের আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভোট দেবে জনগণ, তাই জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট আনতে হবে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ শেখ হাসিনার দল। আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর রাজনীতি করে না। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের সভাপতিত্বে ও ইউএনও মো: রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ওসি আলী আহম্মেদ, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো: বাবুল মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন