1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
এসবিএসপি মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক ২০২৪ সম্মাননা পেলেন কবি এরশাদ সোহেল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news এসবিএসপি মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক ২০২৪ সম্মাননা পেলেন কবি এরশাদ সোহেল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

এসবিএসপি মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক ২০২৪ সম্মাননা পেলেন কবি এরশাদ সোহেল

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

এসবিএসপি এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম ২০২৪ গ্রন্থ স্মারক পেয়েছেন,ভোলার তজুমদ্দিন উপজেলার কৃতি সন্তান শিক্ষক ও কবি এরশাদ সোহেল। কবি এরশাদ সোহেল এর লেখা ‘অতৃপ্ত শহর’ কাব্যগ্রন্থের জন্য এ সম্মাননা স্মারক দেওয়া হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটায় ঢাকা শাহবাগ যাদুঘর এর কবি সুফিয়া কামাল হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও লেখকদের উপস্থিতিতে এ সম্মাননার আয়োজন করে সোনার বাংলা সাহিত্য পরিষদ নামের একটি সংগঠন।কবি এনাম আনন্দ ও কবি রিমা চিশতীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। এরপর দেশবরেণ্য কবি ও লেখকগন স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।এসময় আট কবি ও লেখকদেরকে সাহিত্য পুরস্কার এবং গ্রন্থ স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্যের বিভিন্ন শাখায় এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্যাসিবাদ দোসররা।তারা ক্ষমতার দাপট দেখিয়ে বাংলা একাডেমি সহ বিভিন্ন পুরস্কার ছিনিয়ে নিতেন। এখন সময় এসেছে প্রকৃত সাহিত্যমনা লেখকদের সম্মানিত করার। অনুষ্ঠানে আহম্মেদ সৈয়দ শাহনুর এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,কবি মতিন বৈরাগী, কবি রেজাউদ্দিন স্টালিন,কবি ফারুক মাহমুদ,কথা সাহিত্যিক জাকির তালুকদার,কবি এবিএম সোহেল রশিদ,সাংস্কৃতিক সংগঠক শওকত আজিজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন