1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় অটোচালককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় অটোচালককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় অটোচালককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় অটোচালক মো. জাহাঙ্গীর মৃধাকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মো. শাহআলম রাড়ি সহ ৩/৪ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে শামিম মৃধা (৩৫) কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে শহিদুল ফরাজীর বাড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে জানা যায়, একটি বেওয়ারিশ কুকুরে শাহআলম রাড়ির পালিত ছাগলকে কামড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জাহাঙ্গীর মৃধার ওপর হামলা চালায়। তিনি পেশায় একজন অটোগাড়ি চালক এবং দৈনিক আয়ে সংসার চালিয়ে আসছেন।
ঘটনার দিন তিনি দৌলতপুর খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে পাখিমারা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে অভিযুক্তরা যাত্রী সেজে তার অটোগাড়ি থামাতে বলে। সরল বিশ্বাসে গাড়ি থামালে তারা তাকে অটোর ভেতরে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
এক পর্যায়ে শাহআলম রাড়ি রাস্তার পাশ থেকে একটি ইট নিয়ে তার মাথায় আঘাত করলে ডান চোখের ভ্রুর ওপর গুরুতর কাটা জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এতে তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। পরে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে আরও কয়েকজন তাকে বুকে ও পাঁজরে লাথি মেরে গুরুতর আহত করে। এ সময় তার পকেটে থাকা নগদ ১০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত এর সাথে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।  এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন