1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় অনুমোদনহীন ঔষধ বিক্রেতাকে অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় অনুমোদনহীন ঔষধ বিক্রেতাকে অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় অনুমোদনহীন ঔষধ বিক্রেতাকে অর্থদন্ড

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২২২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগে কাওসার মাতুব্বর (২৬) নামের একজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে পৌর শহরের হাসপাতাল সড়কে ওই ঔষধ বিক্রির সময় স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত কাওছারের বাড়ি বরগুনার আমতলী উপজেলার মধ্যচন্দ্রা গ্রামে। তার পিতার নাম মো. মোতাহার মাতব্বর।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভ‚মি) মো. ইয়াছিন সাদেক বলেন, আটক কাওসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর জব্দ করা অনুমোদনহীন ঔষধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন