1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
কলাপাড়ায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন, সদস্যদের করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক এক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী।
কর্মশালার শুরুতেই জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের মূল লক্ষ্য ও ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠনের উদ্দেশ্য তুলে ধরেন আজিজুল ইসলাম আজিজ। এছাড়া, জলবায়ু সংবেদনশীল রোগ ও দুর্যোগকালীন জরুরি চিকিৎসা সেবা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডা. মালেক মিয়া, ডা. শরীফ শায়লা ইসলাম, ডা. কামরুন নাহার মিলি ও ডা. ববি মালাকার।
ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিশদ আলোচনা করেন প্রধান অতিথি ডা. শংকর প্রসাদ অধিকারী।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক-এর প্রোগ্রাম অফিসার আবু দাউদ, ফিল্ড অর্গানাইজার রাজিয়া আক্তার, স্বাস্থ্যকর্মী মনজিলা আক্তার ও বিথীকা রাণী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন