1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৯০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে জুলাই গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন শাখার আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলনের টিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মৌলভী মোঃ জসিম উদ্দিন (বশার) এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রাসেল সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পটুয়াখালী জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা নেছার উদ্দিন নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ মনির হোসেন, সহ সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট জেড এম কাওছার, মাও. নাঈমুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মোঃ জোবায়ের হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ নোমান সিদ্দিক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন সভাপতি মোঃ ইব্রাহীম মৃধা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন সভাপতি মাহবুব আলম।
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন