1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে ইমাম, খতিব ও আলেমগণের অংশগ্রহণে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কলাপাড়া শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখার এফএভিপি ও শাখা প্রধান মোঃ মেজবাউল আমীনের সভাপতিত্বে এবং এসপিও ও ম্যানেজার অপারেশন্স মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক ফারুকী।
এছাড়াও বক্তব্য দেন মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান ইউসুফ এবং কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোঃ নাজমুল ইসলাম।
সমাবেশে ইসলামী ব্যাংকের শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা, আমানত ও বিনিয়োগ সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ইমাম, খতিব ও আলেমগণ ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে মতামত প্রদান করেন এবং শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় ইমাম, খতিব, আলেম-ওলামা, গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন