1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলবাড়ি এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ২ শতাধিক গরীব, দুঃখী, অসহায় ও রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি”।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতারের ব্যবস্থা করতে পেরে তারা আনন্দিত।
এসময় বক্তব্য রাখেন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির সভাপতি মোঃ তানজিল মীর, সাধারণ সম্পাদক মোঃ নাইম দফাদার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয়রা সংগঠনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন মানবিক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন