1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় উপজেলা সমবায় অফিসার কে ঘুষ না দেওয়ায় মিথ্যা প্রতিবেদনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় উপজেলা সমবায় অফিসার কে ঘুষ না দেওয়ায় মিথ্যা প্রতিবেদনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় উপজেলা সমবায় অফিসার কে ঘুষ না দেওয়ায় মিথ্যা প্রতিবেদনের অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৪১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী’র বিরুদ্ধ। এ ঘটনায় মামলার বাদী মো: আ: রহমান মৃধা বাদী হয়ে কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী কে আসামি করে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন।
মামলার বাদী উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর, রমজানপুর গ্রামের মো: মুনসুর আলী মৃধা’র ছেলে আ: রহমান মৃধা উল্লেখ করেন, কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী সরকারী চাকুরী বিধি লঙ্ঘন করে স্বীয় পদে কর্মরত আছেন। নিয়মিত সময়ে অফিসে না আসা, ঘন্টার পর ঘন্টা সেবাপ্রার্থী মানুষদেরকে অহেতুক বসিয়া রাখা, নিজের পদমর্যাদাকে দাম্ভিকতা ও রক্তচক্ষু প্রদর্শন করে সেবাপ্রার্থী জনসাধারনকে হেয় প্রতিপন্ন করছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
 আরো উল্লেখ করেন, আমি এক জন মসজিদের ইমাম, বর্তমানে মুন্সিগঞ্জ আসি, আমি বিগত ইং বিজ্ঞ আদালতে ইং ২৯/৪/২০২৪ তারিখ ২জনকে আসামী করে সি.আর ৫৯২/২৪ ধারা ৪০৬/৪২০/৫০৬ (।।) ধারায় মামলা আনায়ন করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া উপজেলা সমবায় অফিসারকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। অত্র মামলার নথি প্রাপ্ত হয়ে উক্ত সি.আর ৫৯২/২৪নং মামলার আসামীদের দ্বারা প্রভাবিত হয়ে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে আর্থিকভাবে সুবিধা ভোগ করে আমার উক্ত ৫৯২/২৪নং মামলার সঠিক তদন্ত না করে তদন্তের বাহানা, সরেজমিনে তদন্ত না করে দায়সাড়াভাবে কাগজে কলমে ইং ২৩/৬/২০২৪ তারিখ আমাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করলে আমি ধার্য্য তারিখ প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষীদেরকে নিয়ে হাজির হইলে উক্ত সি,আর কার্ড নং- ৫৯২/২৪নং মামলার আসামীরা হাজির না হইলে অত্র আসামী পূনরায় ৩০/৭/২০২৪ তারিখ আমাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ তাহার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করে, ২৪/১০/২০২৪ তারিখ আমি কতিপয় সাক্ষীদেরকে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ আসামীর অফিসকক্ষে হাজির হই। কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী আমার কাছে নগদ এক লক্ষ টাকা ঘুষ দাবী করে, তার দাবিকৃত টাকা দিতে পারলে আমার পক্ষে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবে। আমি অত্র ন্যায়ত কাগজপত্র পর্যালোচনা করে সঠিকভাবে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দেয়ার জন্য অনুরোধ করলে অত্র কলাপাড়া উপজেলা সমবায় অফিসার আমার সহিত অসদআচরণ এবং গালমন্দ দিয়ে সাক্ষীদের মোকাবেলা আমাকে তার অফিস থেকে তাড়িয়ে দেয়। এবং হুমকি দিয়ে বলে তার দাবিকৃত এক লক্ষ টাকা দিতে না পারলে বিজ্ঞ আদালতে আমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। আমি উক্ত বিষয় আমার নিয়োজিত বিজ্ঞ আইনজীবীকে অবহিত করি, আমার নিয়োজিত বিজ্ঞ আইনজীবী তদন্ত কর্মকর্তাকে মোবাইল ফোনের মাধ্যমে সুষ্ঠু ও ন্যায়ত: উক্ত সি,আর ৫৯২/২৪নং মামলার তদন্তের দাবী জানান, আজ কাল বলে দীর্ঘ ৬ মাস যাবত বাদীর কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষী প্রমান গ্রহণ না করে টাকা ঘুষের দাবীতে বাদীকে ঘুরাচ্ছে বলে মামলায় উল্লেখ করেন।
এ বিষয়ে মামার আসামি কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী বলেন, সঠিক তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দিয়েছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন