1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কর্মী সভা শেষে গঠিত হলো জাতীয়তাবাদী ওলামা দল পৌর কমিটি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কর্মী সভা শেষে গঠিত হলো জাতীয়তাবাদী ওলামা দল পৌর কমিটি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় কর্মী সভা শেষে গঠিত হলো জাতীয়তাবাদী ওলামা দল পৌর কমিটি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল-কলাপাড়া পৌর কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মাওলানা এ, কে, এম আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার ও তারেক আনাম সুমন। এছাড়া পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ হযরত মাওলানা জিহাদুল ইসলাম, কলাপাড়া উপজেলা ওলামা দলের সভাপতি হযরত মাওলানা আঃ আউয়াল তালুকদার, সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ হাবিবুল্লাহ ও মাওলানা মুহিব্বুল্লাহ আনসারী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আফজাল হুসাইন এবং বাউফল উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হযরত মাওলানা আঃ রহমান আলী আক্কাস উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কলাপাড়া পৌর সভাপতি হযরত মাওলানা মোঃ ফোরকানুল ইসলাম এবং সঞ্চালনা করেন মৌলভী মোঃ হানিফ।
কর্মী সভা শেষে কলাপাড়া পৌর ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হযরত মাওলানা মোঃ ফোরকানুল ইসলাম, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৌলভী মোঃ হানিফ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন