1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জোর পূর্বক জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জোর পূর্বক জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় জোর পূর্বক জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ বার পঠিত
Spread the love
এ এম আলমগীর হোসেন, কলাপাড়া 
পটুয়াখালীর কলাপাড়ায় জোর পূর্বক জমি দখল করে পুকুর খনন ও চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। এসময় ওই জমির সীমানা পিলার উপরে ফেলেছে বলে দাবী করেন অভিযোগকারী। ঘটনাটি উপজেলার মহিপুরের চর চাপলী গ্রামে ঘটেছে। স্থানীয় তোফাজ্জেল পাটোয়ারী ও তার সহযোগীরা পেশি শক্তির বলে এ কাজ করেছে বলে অভিযোগকারী জানান। অভিযুক্ত তোফাজ্জেল পাটোয়ারী ওই গ্রামের মৃত হাসেম পাটোয়ারীর ছেলে।
এবিষয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন ভূক্তোভোগী রফিকুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, ভূক্তোভোগী রফিকুল ইসলাম উপজেলার মহিপুর থানাধীন পশ্চিম ধুলাসার গ্রামের মৃত সৈয়দ আহম্মেদ এর পুত্র। দীর্ঘদিন ধরে তিনি চর চাপলী গ্রামে তার স্ত্রী’র সূত্রে পাওয়া সম্পত্তি ভোগ দখল করিয়া আসছিল। ওই জমির পাশে অভিযুক্ত তোফাজ্জেল পাটোয়ারীর জমি থাকায় তারা জোর পূর্বক তার জমির সীমানা পিলার উপরে ফেলে। এরপর ওই জমিতে পুকুর খনন করে জমির শ্রেণী পরিবর্তন করে। এতে ভূক্তোভোগী বাধা দিতে গেলে তারা বিভিন্ন ধরনের হুমকী-ধামকি দিয়ে ৭ লক্ষ টাকার চাঁদা চাবী করেন। অভিযুক্ত তোফাজ্জেল পাটোয়ারী ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে উপজেলা পরিষদে একটি লিখিত অভিযোগ করেন ওই ভূক্তোভোগী। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা উপজেলা পরিষদের সিদ্ধান্তকেও অবহেলা করে। তারা তাদের পেশি শক্তির বলে জোর পূর্বক জমি নিজেদের দখলে নেয়ার চেষ্টা অব্যাহত রাখে।
ভূক্তোভোগী রফিকুল ইসলাম জানান, দীর্ঘ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছি। আমাদের নামে ওই জমির বি.এস হয়েছে। তারা পেশি শক্তির জোরে জোর পূর্বক ওই জমির দখল নিতে চাইছে। সরকারী উপর মহলে তাদের লোকজন থাকায় এ কাজগুলো করছে। স্থানীয় অনেক লোক তাদের হয়রানীর শিকার হচ্ছে বলেও তিনি দাবী করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন