1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় তিন দশকের জলাবদ্ধতার অবসানে কৃষকের মুখে হাসি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় তিন দশকের জলাবদ্ধতার অবসানে কৃষকের মুখে হাসি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় তিন দশকের জলাবদ্ধতার অবসানে কৃষকের মুখে হাসি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
অবশেষে প্রায় ৩০ বছর পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কয়েকটি গ্রামের চার হাজার একর কৃষিজমির জলাবদ্ধতার অবসান ঘটেছে। উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরিবুনিয়া, চাকামইয়া, শান্তিপুরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে অসংখ্য বাঁধ দিয়ে মাছ চাষের ঘের তৈরি করায় এসব জমি জলাবদ্ধ হয়ে পড়েছিল। এতে কয়েক শতাধিক কৃষক পরিবার চাষাবাদ থেকে বঞ্চিত হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের সরাসরি তত্ত্বাবধানে জলাবদ্ধতা নিরসনে অভিযান পরিচালনা করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান। এ সময় একে একে প্রায় ২৫টি বাঁধ অপসারণ করা হয়।
এতে কৃষিজমি থেকে পানি নিষ্কাশনের পথ সুগম হয় এবং জমি চাষের উপযোগী হয়ে ওঠে। দীর্ঘদিন পর এমন কার্যক্রমে স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা জানিয়েছেন, এ উদ্যোগ তাদের কৃষিকাজে নতুন আশার আলো দেখিয়েছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, “চাষযোগ্য জমি জলাবদ্ধ করে কেউ ব্যক্তিস্বার্থে ঘের করবে তা মেনে নেওয়া হবে না। সরকারি জমি ও জনগণের স্বার্থ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় কৃষকদের দাবি, যেন ভবিষ্যতে আর কেউ এমনভাবে বাঁধ দিয়ে জমি দখল করতে না পারে-সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন